জামেয়া ইসলামিয়া শামসুল উলুম কওমী মাদরাসা পরিচালনার জন্য রয়েছে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, রয়েছে ২৫ সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি । সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক বৈঠক ও সভার মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে যাবতীয় কার্যক্রম পরিচালনা গ্রহন করতে হবে। আমাদের ভিন্ন মতাদর্শ থাকতেই পারে কিন্তু যখন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করব তখন আমাদের ভিন্ন মতাদর্শ বলে আর কিছুেই থাকেনা। আমরা বিশ্বাস করি, আমাদের সকলের আন্তরিকতা ও ভালবাসা দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাবে জামেয়া ইসলামিয়া শামসুল উলুম কওমী মাদরাসা। আমাদের সকল পরিকল্পনা মহান রাব্বুল আলামীনের রহমতের পাশাপাশি সম্মানিত শুভাকাংখীদের সার্বক্ষণিক পরামর্শের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন। আমীন। সুম্মা আমীন।
জামেয়া ইসলামিয়া শামসুল উলুম কওমী মাদরাসা উপদেষ্টা পরিষদ
জামেয়া ইসলামিয়া শামসুল উলুম কওমী মাদরাসা কার্যনির্বাহী পরিষদ